২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএপির ট্রাস্টি আনহার আহমেদ চৌধুরী মারা গেছেন

তার মৃত্যুতে ইউএপি পরিবার শোক প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 06:05 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আনহার আহমেদ চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার রাত ১০টায় তিনি মারা যান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

বুধবার বাদ জোহর গুলশান সোসাইটি জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনহার চৌধুরী ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের শুরু থেকে সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি একজন সক্রিয় রোটারিয়ান।

আনহার চৌধুরী ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুলশান সোসাইটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। 

তার মৃত্যুতে ইউএপি পরিবার শোক প্রকাশ করেছে।