২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টামফোর্ডে গ্রীষ্মকালীন ভর্তি মেলা শুরু

মেলায় ভর্তি ফির উপর ৫০ শতাংশ এবং প্রথম সেমিস্টারে টিউশন ফিতে ১০ শতাংশ ছাড়সহ আকর্ষণীয় উপহার থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2024, 04:59 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২০২৪ সালের জন্য গ্রীষ্মকালীন ভর্তি মেলা শুরু হয়েছে, যা চলবে সোমবার পর্যন্ত।

বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২০২৪ সালের জন্য গ্রীষ্মকালীন ভর্তি মেলা শুরু হয়েছে।

শনিবার এ মেলা শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ ফিতা কেটে ভর্তি মেলার উদ্বোধন করেন। আয়োজন চলবে সোমবার পর্যন্ত।

মেলায় ভর্তি ফির উপর ৫০ শতাংশ এবং প্রথম সেমিস্টারে টিউশন ফিতে ১০ শতাংশ ছাড়সহ আকর্ষণীয় উপহার থাকছে।

ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফারাহনাজ ফিরোজ, উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক জিয়াউল হাসান, ভর্তি মেলা কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।