২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআইইউবিতে ইংরেজি ভাষা-সাহিত্যের সম্মেলন বৃহস্পতিবার

২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

এআইইউবিতে ইংরেজি ভাষা-সাহিত্যের সম্মেলন বৃহস্পতিবার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2022, 07:53 PM

Updated : 07 Dec 2022, 07:53 PM

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ‘ডিসকভার ইংলিশ ২০২২: স্টুডেন্টস কনফারেন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনব্যাপী এ সম্মেলনে ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থীদের ১২৬টি গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করা হবে। ২৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

ইংরেজি সাহিত্যের শিক্ষার্থীদের নেতৃত্বকে উৎসাহিত করা ও তাদের গবেষণাকে উপস্থাপন করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।