২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার ‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ পেল গ্রামীণফোন

“গ্রামীণফোনে শেখার সংস্কৃতি নিয়ে ও কর্মীদের প্রবৃদ্ধিতে উৎসাহিত করা হয়; আর এ নিয়ে আমাদের প্রচেষ্টার জন্য সম্মানজনক এ স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত।"

এশিয়ার ‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ পেল গ্রামীণফোন

সিঙ্গাপুরে অনুষ্ঠিত অষ্টাদশ এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয় গ্রামীণফোনকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 08:55 PM

Updated : 23 Aug 2023, 08:55 PM

‘এশিয়া’স বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ডস ২০২৩’ অ্যাওয়ার্ড পেয়েছে গ্রামীণফোন।

গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত অষ্টাদশ এমপ্লয়ার ব্র্যান্ডিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এ স্বীকৃতি পায় তারা।

মেধার ব্যবস্থাপনা, বিকাশ ও উদ্ভাবনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দেয়ার জন্য এমপ্লয়ার ব্র্যান্ডিং ইনস্টিটিউট এ অনুষ্ঠানের আয়োজন করে।

অ্যাওয়ার্ড ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিপি’র এশিয়া প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল পেরোল এর স্ট্র্যাটেজি ভাইস প্রেসিডেন্ট জন অ্যান্টোস ও ইআইআইএলএম কলকাতার চেয়ারম্যান অধ্যাপক ড. আর পি ব্যানার্জি।

গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন বলেন, “ভবিষ্যৎমুখী টেক সার্ভিস লিডার হিসেবে কাজের ক্ষেত্র, নেতৃত্ব ও সক্ষমতার রূপান্তরে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন।

"নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনে শেখার সংস্কৃতি নিয়ে ও কর্মীদের প্রবৃদ্ধিতে উৎসাহিত করা হয়; আর এ নিয়ে আমাদের প্রচেষ্টার জন্য সম্মানজনক এ স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত।"