২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহিনূর কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সভায় ২০২১-২০২২ অর্থবছরে ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ হারে বোনাস শেয়ার অনুমোদন করা হয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 08:52 PM

Updated : 22 Dec 2022, 08:52 PM

প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, বৃহস্পতিবারের এই সভায় ২০২১-২০২২ অর্থবছরের জন্য ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ হারে বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচিগুলো শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ, অধ্যাপক আনোয়ার হোসেন, কোম্পানি সচিব মোহা. শামীম কবীর এবং সিএফও আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।