২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

“ব্যাংকের সকলকে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গ্রাহকসেবা প্রদান করতে হবে,” বলেন ডা. তানভীর আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 12:02 AM

Updated : 21 Jan 2024, 12:02 AM

ইসলামী ব্যাংক বাংলাদেশের দুই দিনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শনিবার শুরু হয়েছে।

এদিন ঢাকার একটি হোটেলে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্মেলনে ডা. তানভীর আহমেদ বলেন, “ইসলামী ব্যাংক বিগত বছরে দেশের ব্যাংকিং খাতের সকল সূচকে শীর্ষস্থানে অবস্থান করেছে। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের আস্থার ব্যাংক ইসলামী ব্যাংক অত্যাধুনিক ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসের মাধ্যমে দেশের সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা লেনদেনকে আরো সহজ ও গ্রাহকবান্ধব করে তুলছে।” 

নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সবার প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, “ব্যাংকের সকলকে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গ্রাহকসেবা প্রদান করতে হবে।” 

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অবিস্মরণীয়। দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি ডিপোজিট সংগ্রহ করেছে ইসলামী ব্যাংক, যার পরিমাণ ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা। শুধু ২০২৩ সালেই নতুনভাবে ডিপোজিট বেড়েছে ১২ হাজার কোটি টাকার বেশি।” 

ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, পরিচালক জয়নাল আবেদীন, অধ্যাপক সিরাজুল করিম, সৈয়দ আবু আসাদ, কামরুল হাসান, অধ্যাপক ফসিউল আলম, খুরশীদ উল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, বোরহান উদ্দিন আহমেদ, আবু সাঈদ মুহাম্মদ কাশেম ও শওকত হোসেন এবং শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ হামযাহ বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।