এবার নবাবগঞ্জে ফ্রেশ সিরামিকসের যাত্রা
কোমরগঞ্জে একটি বিক্রয়কেন্দ্র চালু করেছে কোম্পানিটি।
গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে নান্দনিক ডিজাইন ও গুণগত মানের টাইলসের নিশ্চয়তাসহ এবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্রয়কেন্দ্র চালু করেছে ফ্রেশ সিরামিকস।
নবাবগঞ্জের কোমরগঞ্জের পিয়ার আলী সুপার মার্কেটে আসাদ টাইলস হাউস নামে এক বিক্রয়কেন্দ্র সম্প্রতি উদ্বোধন করা হয়েছে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
৭০০ বর্গফুট আয়তনের নতুন ‘এক্সক্লুসিভ শোরুমটি’ উদ্বোধন করেন ফ্রেশ সিরামিকসের প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম জিয়াউল ইসলাম।
এসময় ফ্রেশ সিরামিকসের সেলস অ্যান্ড মার্কেটিং এর ডিজিএম ইফতেখার আলম, ব্র্যান্ড ম্যানেজার শাহজাদা ইয়াসির আরাফাত শুভ এবং আসাদ টাইলস হাউসের স্বত্বাধিকারী মো. আসাদুর রহমানসহ এলাকার আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতারা বিক্রয়কেন্দ্রটিতে এসে মনোরম পরিবেশ ও আধুনিক ডিসপ্লে থেকে তাদের পছন্দমত টাইলস কিনতে পারবেন বলে ফ্রেশ সিরামিকসের বিশ্বাস।
