২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ্‌বাংলা ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সভায় ২০২২ সালের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়; যার মধ্যে নগদ লভ্যাংশ ১৭ দশমিক ৫ শতাংশ ও শেয়ার প্রতি লভ্যাংশ ৭ দশমিক ৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 07:01 PM

Updated : 15 Jun 2023, 02:21 PM

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে সোমবার এক ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ডাচ্‌বাংলা ব্যাংক লিমিটেড-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা ২০২২ সালের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন।

এর মধ্যে ১৭ দশমিক ৫ শতাংশ ক্যাশ-ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ এবং ৭ দশমিক ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড বা শেয়ার প্রতি লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী তোলা করা হয় এবং শেয়ার হোল্ডাররা তা অনুমোদন করেন। তারা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের অভিমত জানান ও বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরেন।

বার্ষিক আর্থিক বিবরণী অনুযায়ী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ৫৫৫,৪৭৩ দশমিক ৬ মিলিয়ন টাকা, যা ২০২১ সালে ছিল ৫১৪,৩৯৯ দশমিক ৮ মিলিয়ন টাকা। এই হিসাবে বার্ষিক প্রবৃদ্ধির পরিমাণ ৮ শতাংশ, অর্থাৎ ৪১,০৭৩ দশমিক ৯ মিলিয়ন টাকা।

২০২২ সালে ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ ৩৬৪,০০০ দশমিক ৮ মিলিয়ন টাকা, যা ২০২১ সালে ছিল ৩১৯,৪৪৮ দশমিক ১ মিলিয়ন টাকা, প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৯ শতাংশ।

২০২২ সালে ব্যাংকের আমানত ৩৬,৬৩১ মিলিয়ন টাকা বেড়ে হয়েছে ৪৩৮,১৩১ দশমিক ৩ মিলিয়ন টাকা যা ২০২১ সালে ছিল ৪০১,৫০০ দশমিক ৩ মিলিয়ন টাকা, অর্থাৎ প্রবৃদ্ধির হার ৯ দশমিক ১ শতাংশ।

ব্যাংক ২০২২ সালে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ৮,১৬৬ দশমিক ৬ মিলিয়ন টাকা যা ২০২১ সালে ছিল ৮ দশমিক ১৩২ দশমিক ৭ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নিট মুনাফা অর্জন করে ৫,৬৬১ দশমিক ৭ মিলিয়ন টাকা যা ২০২১ সালে ছিল ৫,৫৬১ দশমিক ১ মিলিয়ন টাকা।

গত বছর শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ৮ দশমিক ১৪ টাকা যা ২০২১ সালে ছিল ৭ দশমিক ৯৯ টাকা। ২০২২ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৫ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২ দশমিক ৫০ শতাংশ থাকা বাঞ্ছনীয়।

ব্যাংকের পরিচালক হিসেবে সায়েম আহমেদ এবং সাদিয়া রাইয়ান আহমেদের পুনঃনিয়োগ অনুমোদন করে সভা।

এই বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য কোম্পানির গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স এ কাশেম এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস এবং করপোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স হদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস-এর নিয়োগ অনুমোদন করে।