ডিজিটাল মার্কেটিংয়ে পুরস্কার পেল ‘এফসিবি বিটপী’ ও ‘স্টারকম’
বিজ্ঞাপনী কোম্পানি দুটি মোট ১৯টি পুরস্কারের মধ্যে তিনটি গোল্ড, ছয়টি সিলভার ও ১০টি ব্রোঞ্জ পেয়েছে।
বাংলাদেশ ব্রান্ড ফোরাম আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৩’-এ যৌথভাবে ১৯টি পুরস্কার পেয়েছে ‘এফসিবি বিটপী’ ও ‘স্টারকম’।
ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয় বলে ‘এফসিবি বিটপী’ রোববার এক বিজ্ঞপ্তি জানিয়েছে।
মোট ১৯টি পুরস্কারের মধ্যে তিনটি গোল্ড, ছয়টি সিলভার ও ১০টি ব্রোঞ্জ পেয়েছে এ দুটি বিজ্ঞাপনী কোম্পানি।
সর্বোচ্চ পুরস্কার পাওয়া শ্রেণি হচ্ছে- বেস্ট ইউজ অব ডিসপ্লে, বেস্ট ইউজ অব ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স, বেস্ট ইউজ অব পারফরমেন্স মার্কেটিং, বেস্ট ইউজ অব অ্যাপ, বেস্ট ইউজ অব সার্চ এবং বেস্ট ইউজ অব ই-কমার্স।
এফসিবি বিটপীর ডিজিটাল কমিউনিকেশনের সহকারী ব্যবস্থাপক ইতিকা পালিত বলেন, “আমরা চেষ্টা করেছি প্রতিটা ক্যাম্পেইনের ম্যাক্সিমাম রেজাল্ট বের করে আনতে। তারই ধারাবাহিকতায় আমাদের এই সাফল্য। আশা করি, আগামীতেও এমন ইন্সপায়ারিং ক্যাম্পেইন করতে পারব”।
