২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ডোমিনোজ পিৎজার নারী পরিচালিত প্রথম আউটলেট যমুনা ফিউচার পার্কে

আন্তর্জাতিক নারী দিবসে শুধু নারী পরিচালিত একটি স্টোর খোলার কথা দিয়েছিল ব্র্র্যান্ডটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 08:50 PM

Updated : 12 Oct 2022, 08:50 PM

ঢাকার যমুনা ফিউচার পার্কে ১২তম আউটলেট চালু করেছে ডোমিনোজ পিৎজা।
এ আউটলেটের সব কার্যক্রম নারীরা পরিচালনা করবেন বলে বুধবার ব্র্যান্ডটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে ডোমিনোজ পিৎজার একটি আউটলেট একদিনের জন্য নারীরা পরিচালনা করেছিলেন। তখন কোম্পানিটি শুধু নারী পরিচালিত একটি স্টোর খোলার কথা দিয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানে ডোমিনোজ পিৎজা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নারী দিবসের উদ্যোগ গ্রাহকরা ভালোভাবে গ্রহণ করে বৈষম্যহীন কর্মপরিবেশের জন্য উৎসাহ দিয়েছে।

ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, “নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আমরা অনেক খুশি। আমরা সবসময় নিজেদের কর্মীদের মাঝে সমতা ও বৈচিত্র্য নিশ্চিত করতে চাই।

“নারী ক্ষমতায়নের পরিপ্রেক্ষিতে এমন সুন্দর পদক্ষেপ নিতে পেরে আমরা গর্বিত।”