২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টানা সপ্তমবার দেশ সেরা সুপারস্টোরের স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

এবার শীর্ষ ১৫ ব্র্যান্ডের মধ্যে সকল শ্রেণির মধ্যে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দেশের বৃহত্তম এই চেইন সুপারশপ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2023, 08:26 PM

Updated : 25 Dec 2023, 08:26 PM

টানা সপ্তমবার দেশের সেরা সুপারস্টোর হিসেবে ব্র্যান্ড ফোরামের স্বীকৃতি পেল চেইন সুপার শপ 'স্বপ্ন'।

আর এবার সকল শ্রেণির শীর্ষ ১৫ ব্র্যান্ডের মধ্যে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দেশের বৃহত্তম এই চেইন সুপারশপ।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ বছরের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কার প্রদানের আয়োজন করে। ব্র্যান্ডফোরামের ১৫তম আসরে স্বপ্ন এই পুরস্কার অর্জন করে বলে জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে জানায়, পুরস্কারটি গ্রহণ করেন স্বপ্ন’র হেড অব বিজনেস সালাহ উদ্দিন মিসবাহ, হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল আলম রাসেল, হেড অব ইনভেন্টরি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট মো. সেলিম আক্তার, বিজনেস হেড জেনারেল মারচেনডাইজ ক্যাটাগরি হাসিব উল আলাম প্রমুখ।

২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে সুপারশপ 'স্বপ্ন' প্রান্তিক কৃষক, সরবরাহকারীদের সঙ্গে গ্রাহকের মেলবন্ধন তৈরি করে দেশব্যাপী এ পর্যন্ত ৪১৬টি আউটলেট খুলে সেবা দিয়ে যাচ্ছে।

দেশীয় ব্র্যান্ডকে অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত ১৫ বছর ধরে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের মাধ্যমে সর্বাধিক প্রিয় ব্র্যান্ডকে পুরস্কার দিয়ে আসছে।