২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে আরএফএলের পরিবেশক সম্মেলন

সম্মেলন উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 06:53 PM

Updated : 02 Apr 2023, 06:53 PM

শিল্প গ্রুপ আরএফএলের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তুরস্কে। সম্মেলনে আরএফএল গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের দুই শতাধিক শীর্ষস্থানীয় পরিবেশক অংশগ্রহণ করেন। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএফএল জানিয়েছে, সম্প্রতি ইস্তাম্বুল শহরের একটি অভিজাত হোটেলে এই সম্মেলনের আয়োজন হয়। যা উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। 

আরএফএল টিউবওয়েল, মেটাল বাথরুম ফিটিংস, টপার কিচেনওয়্যার, জিআই ফিটিংস, দুরন্ত বাইসাইকেল, ডিসেন্ট স্পেয়ার পার্টস, কসমিক ডোর ও উইন্ডো, আরএফএল ইউপিভিসি ডোর, লরেল শিট ও সিলিং, ক্লিক ও ব্লেইজ ব্র্যান্ডের এলইডি লাইট, ফ্যান মাল্টিপ্লাগ, সার্কিট ব্রেকার, সুইচ ও সকেট; ভিশন ও ভিগো ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্য বিক্রয়ে জড়িত পরিবেশকরা এই সম্মেলনে অংশ নেন। তারা তুরস্কের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়াল লিমিটেডের নির্বাহী পরিচালক দিলীপ কুমার সুত্রধর, নির্বাহী পরিচালক (ট্যাংক) কাজী রাশেদুল ইসলাম, নির্বাহী পরিচালক (ইলেক্ট্রনিকস) নূর আলম, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুল কুদ্দুস মিয়া ও আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদুজ্জামানসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।