ভিশন এম্পোরিয়ামের ফ্রিজ কিনলেই ‘নিশ্চিত পুরষ্কার’
আগামী ৩০ জুন পর্যন্ত যারাই ভিশন এম্পোরিয়াম থেকে ফ্রিজ কিনবেন তারাই এ পুরস্কার পাবেন।
আরএফএল গ্রুপের ইলেকট্রনিকস পণ্যের শোরুম ভিশন এম্পোরিয়াম দুই ঈদ সামনে রেখে রেফ্রিজারেটর ক্রেতাদের দিচ্ছে নিশ্চিত উপহারের ‘ডাবল ডোজ’ অফার।
আগামী ৩০ জুন পর্যন্ত যারাই ভিশন এম্পোরিয়াম থেকে ফ্রিজ কিনবেন তারাই এ পুরস্কার পাবেন। পুরষ্কার হিসেবে থাকছে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা। এছাড়া থাকবে বিভিন্ন ধরনের গিফট বক্স।
বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে ‘ডাবল ডোজ’ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে নিশ্চিত পুরস্কারের এই ঘোষণা দেওয়া হয়।
ভিশন এম্পোরিয়াম এর আগে বিভিন্ন সময়ে ক্রেতাদের জন্য ‘ফুলঝুড়ি’ অফারের আওতায় বিভিন্ন ধরনের গিফট বক্স উপহার দিলেও এবার যেন ক্রেতারা নিশ্চিতভাবে পুরস্কার পান, সেজন্য যোগ করেছে স্ক্যাচ কার্ড অফার। এই দুটো অফারের সমন্বয়ে এ কর্মসূচির নাম হয়েছে ‘ডাবল ডোজ’ অফার।
ভিশন এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার এস এম সালাহউদ্দিন বলেন, “ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে রেফ্রিজারেটরের বিক্রি স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। কোনাকাটার আনন্দ আরও বাড়িয়ে দিতে এ কর্মসূচি চালু করেছি, যেন প্রতিটি ক্রেতা নিশ্চিত পুরস্কার পেতে পারে।”
কোম্পানির হেড অব মার্কেটিং মেহেদী হাসান বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ২৭৫টি শোরুম থেকে রেফ্রিজারেটর কিনলেই ক্রেতাকে একটি স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে। স্ক্র্যাচ কার্ড ঘষে এক হাজার থেকে এক লাখ টাকা পুরস্কার পাবেন ক্রেতাদের সবাই।”
অন্যদের মধ্যে আরএফএল ইলেকট্রনিকসের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশনস) রাজন আলী, ভিশন এম্পোরিয়ামের হেড অব অপারেশনস সাব্বির-উজ-জামান, হেড অব সেলস তৌফিকুল ইসলাম ও নাজমুল হাসান এবং ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার দেবাশীষ বসু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
