২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন ফ্রিজ কিনে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯ শুরু করেছে কোম্পানিটি।

ওয়ালটন ফ্রিজ কিনে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৯ শুরুর অনুষ্ঠানে উপস্থিত ওয়ালটন কর্মকর্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 06:48 PM

Updated : 01 Nov 2023, 06:48 PM

দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯ শুরু করেছে ওয়ালটন। এর আওতায় ১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ব্র্যান্ডের ফ্রিজ কিনলে বিশেষ সুবিধা পাওয়া যাবে।

এ প্রচারণা চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে যেকোনো মডেলের ফ্রিজ কিনে ক্রেতারা পেতে পারেন ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। এছাড়া পাবেন নিশ্চিত ক্যাশব্যাক, যার মূল্যমান কোটি কোটি টাকা। বুধবার ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে মঙ্গলবার ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৯’ এর উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ।

তিনি বলেন, দেশের ফ্রিজ বাজারে ওয়ালটনের মার্কেট শেয়ার প্রায় ৭৫ শতাংশ। ওয়ালটন গ্রাহকদের হাতে শুধু আন্তর্জাতিক মানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ফ্রিজই তুলে দিচ্ছে না; সর্বোচ্চ বিক্রয়োত্তর সুবিধা দিতেও বদ্ধপরিকর।

এতে বলা হয়েছে, সিজন-১৯ এর আওতায় ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ কেনার পর পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে।

“এরপর ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশ ভাউচার। এছাড়াও পাবেন কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। প্রাপ্ত ক্যাশ ভাউচার দিয়ে ক্রেতারা তাদের পছন্দমতো ওয়ালটনের যেকোনো পণ্য কিনতে পারবেন।”

কোম্পানিটি বলছে, এ নিবন্ধনের ফলে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য কোম্পানির সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাওয়া যাবে।