জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা
“কিস্তিতে পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকদের জরুরি আর্থিক প্রয়োজনে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে,” বলছে ওয়ালটন কর্তৃপক্ষ।
ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কেনা গ্রাহকরা জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা উত্তোলন করতে পারবেন।
‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ থাকা গ্রাহকরা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে নগদ অর্থ তুলতে পারবেন বলে ওয়ালটন কর্তৃপক্ষ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডের উদ্দেশ্য হল গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো। কিস্তিতে পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকদের জরুরি আর্থিক প্রয়োজনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
অক্টোবর থেকে এ সুবিধা চালু করা হয়েছে।
