২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালক ও যাত্রীর জন্য সেফটি কভারেজ নিয়ে এল ‘পাঠাও বাইক’

এই সুবিধায় একজন যাত্রী ৫ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল এক্সিডেন্ট কভারেজ এবং ১ লাখ টাকা পর্যন্ত মেডিকাল কভারেজ দাবি করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2024, 05:43 PM

Updated : 16 Jan 2024, 06:29 PM

প্রথমবারের মত ‘সেফটি কভারেজ’ নিয়ে এল ‘পাঠাও বাইক’। অ্যাপে রাইড চলাকালীন সময়ে যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে চালক এবং যাত্রী উভয়ই এই ফ্যাসিলিটি পাবেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘পাঠাও বাইক’ জানায়, এই সুবিধায় একজন যাত্রী ৫ হাজার টাকা পর্যন্ত পার্সোনাল এক্সিডেন্ট কভারেজ এবং ১ লাখ টাকা পর্যন্ত মেডিকাল কভারেজ দাবি করতে পারবেন।

সহজ প্রক্রিয়ায় মাত্র ১০ কর্মদিবসের মধ্যে এই দাবি করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

দেশের অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও অ্যাপে রয়েছে বিভিন্ন সার্ভিস, যার মধ্যে অন্যতম ‘পাঠাও বাইক’। তাদের রয়েছে এক কোটিরও বেশি গ্রাহক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “‘পাঠাও’ এর দীর্ঘদিনের পথচলায় রাইডার ও ইউজারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে চলেছে। নিরাপদ রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে, অনিরাপদ খ্যাপ বর্জন করে যাতায়াতের একটি সুষ্ঠ ইকো-সিস্টেম প্রতিষ্ঠিত করেছে পাঠাও। আর, রাইড সার্ভিসের এই নিরাপত্তা নিশ্চিত করতে পাঠাও নিয়ে এসেছে ‘সেফটি কভারেজ’ নামক ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি, যা রাইডার এবং ইউজার উভয়ের জন্যই প্রযোজ্য।”

‘পাঠাও’ এ আছেন ৩ লাখেরও বেশি রাইডার। তাদের কথা মাথায় রেখেই নিরাপদ যাতায়াতে সেইফটি কভারেজ নিয়ে এসেছে পাঠাও এবং সাথে নতুন কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখছে।

এক কোটিরও বেশি গ্রাহক এবং ৩ রাখ চালক-ডেলিভারি এজেন্ট, ৩০ হাজার মার্চেন্ট ও ১০ হাজার রেস্টুরেন্টের সুবিশাল নেটওয়ার্ক নিয়ে পাঠাও এঁকে যাচ্ছে এক অভিনব পদরেখা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত বাংলাদেশে ৫ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করেছে পাঠাও এবং তাদের উপার্জনক্ষম করে তোলার পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতেও অবদান রাখছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো তৈরির মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টি, সাধারণ মানুষের ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়নে ভূমিকা পালন করে আসছে।

পাঠাও বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম; রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস সেবা খাতের শীর্ষ প্রতিষ্ঠান।