আইডিএলসি হোল্ডিংসের করপোরেট ভবন নির্মাণে চুক্তি
চুক্তি অনুযায়ী আইডিএলসির স্থায়ী করপোরেট অফিস ভবন নির্মাণ করবে শান্তা হোল্ডিংস
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ২০তলা নিজস্ব করপোরেট ভবন নির্মাণে শান্তা হোল্ডিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স।
সোমবার আইডিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আইডিএলসির স্থায়ী করপোরেট অফিস ভবনটি নির্মাণ করবে শান্তা হোল্ডিংস।
চুক্তি স্বাক্ষর করেন আডিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন ও শান্তা হোল্ডিংস এর পরিচালক সাইফ খন্দকার। অনুষ্ঠানে আইডিএলসি গ্রুপের চেয়ারম্যান আজিজ আল মাহমুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
