২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিলিভার ফিউচার লিডার্স লিগে সেকেন্ড রানার্স আপ ‘টিম বাংলাদেশ’

এই দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদ থেকে স্নাতক শেষ করে বর্তমানে ইউনিলিভার বাংলাদেশে কর্মরত রয়েছেন।

ইউনিলিভার ফিউচার লিডার্স লিগে সেকেন্ড রানার্স আপ ‘টিম বাংলাদেশ’

ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 09:36 PM

Updated : 18 Jul 2023, 09:36 PM

বৈশ্বিক বাণিজ্য বিষয়ক প্রতিযোগিতা ‘ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ'র (ইউএফএলএল) চূড়ান্ত পর্বে অংশ নেওয়া মোট ১৮টি দেশের মধ্যে সেকেন্ড রানার্স আপ হয়েছে তিন সদস্যের বাংলাদেশ দল। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনিলিভার জানায়, এ প্রতিযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবছর মোট ৩৪ হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়ে। 

বাংলাদেশ থেকে যারা প্রতিযোগিতায় অংশ নেন, তারা হলেন আবদুল্লাহ আজওয়াদ রাফিদ, আফনান ফারুক অনিন্দ্য ও ফেরদৌস হাসান। এ তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদ থেকে স্নাতক শেষ করে বর্তমানে ইউনিলিভার বাংলাদেশে কর্মরত রয়েছেন; তারা বিজমায়েস্ট্রোজ ২০২২-এর অ্যালামনাই।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএফএলএল প্রতিযোগিতাটি দুটি ধাপে হয়। প্রথমে স্থানীয়ভাবে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেমন বাংলাদেশে এ প্রতিযোগিতাটি ‘বিজমায়েস্ট্রোজ’ নামে পরিচিত। এরপর দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন দলগুলো মিলিত হয় ইউএফএলএলের বৈশ্বিক প্ল্যাটফর্মে। 

ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতার বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে, আগামী ২০৩০ সাল নাগাদ দশ লাখ তরুণকে ভবিষ্যতবান্ধব দক্ষতা প্রদানের মাধ্যমে ক্ষমতায়িত করা। গত ১২ বছর ধরে আমরা আমাদের বিজমায়েস্ট্রোজ ফ্ল্যাগশিপ প্রোগ্রামের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ করে যাচ্ছি। 

“বিজয়ী দলকে আমি অভিনন্দিত করার পাশাপাশি বাংলাদেশকে বিশ্ব পরিসরে উপস্থাপনের এমন সব সুযোগ কাজে লাগাতে অন্যদেরও উৎসাহিত করছি।” 

এ বছরের টিম বাংলাদেশের অর্জনের মাধ্যমে ইউনিলিভার বাংলাদেশের ঝুলিতে দুটি চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং চারটি রানার্স-আপ ট্রফি যোগ হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।