২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির ঈদের বাজারে ওয়ালটনের আড়াই শতাধিক মডেলের রেফ্রিজেরেটর

কোরবানি ঈদ উপলক্ষে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ চলবে ১৫ জুলাই পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 09:43 PM

Updated : 15 Jun 2023, 09:43 PM

ঈদে কোরবানির মাংস সংরক্ষণ সামনে রেখে চাঙা হয়ে উঠেছে রেফ্রিজেরেটরের বাজার। নিজেদের বিক্রয় কেন্দ্রগুলোতেও ক্রেতার ভিড় বাড়ছে বলে জানিয়েছে ওয়ালটন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলেছে, “চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বগুড়া, সিলেট, নরসিংদীসহ দেশের অন্যান্য অঞ্চলে ওয়ালটনের বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকরা ব্যাপকহারে ফ্রিজ বিক্রির খবর জানিয়েছেন।”

ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ বলেন, “এই কোরবানির ঈদে সব শ্রেণি-পেশার আয়ের ক্রেতাদের জন্য ২৫০টিরও বেশি যুগোপযোগী ডিজাইন ও মডেলের ফ্রিজ রয়েছে ওয়ালটনের। পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি ফ্রিসহ লক্ষ লক্ষ উপহার পাওয়ার সুযোগও ওয়ালটন ফ্রিজের বিক্রয় বৃদ্ধিতে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে।”

কোরবানি ঈদ উপলক্ষে গত ১৫ মে সারাদেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ শুরু করে ওয়ালটন। এই সিজনে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি, ঈদে এবার নিজের গাড়ি’ শীর্ষক বিশেষ সুবিধা।

এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার অথবা ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পাচ্ছেন গাড়ি ফ্রিসহ লক্ষ লক্ষ উপহার। যা চলবে ১৫ জুলাই পর্যন্ত।