১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হিমায়িত খাদ্যে সেরা ব্র্যান্ড কাজী ফার্মস কিচেন

সেরার স্বীকৃতি প্রাপ্তিতে কোম্পানিটি গ্রাহক, চ্যানেল পার্টনার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2022, 11:46 PM

Updated : 27 Dec 2022, 11:46 PM

হিমায়িত খাদ্য ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে কাজী ফার্মস কিচেন।

শনিবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের চতুর্দশ আসরে এ স্বীকৃতি মেলে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলামের কাছ থেকে এই পুরস্কার নেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও তানভীর হায়দার চৌধুরী ও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জিএম জাকারিয়া হোসেনসহ অন্য কর্মকর্তারা ।

সেরার স্বীকৃতি প্রাপ্তিতে কাজী ফার্মস কিচেনের তরফে গ্রাহক, চ্যানেল পার্টনার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানানো হয়েছে।