২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশের মাধ্যমে কর্মীদের বেতন দেবে কোয়ালিটি ফিডস

সম্প্রতি এ বিষয়ে চুক্তি করেছে কোম্পানি দুটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 07:16 PM

Updated : 18 Jan 2024, 07:15 PM

কর্মীদের বেতন বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে কোয়ালিটি ফিডস লিমিটেড।

এ চুক্তির ফলে শীর্ষস্থানীয় পোল্ট্রি, মৎস্য ও গবাদি পশুর খাবার উৎপাদনকারী কোম্পানিটির কর্মীদের বেতন-ভাতা সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে বলে বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, একদিকে কর্মীরা যেমন সরাসরি তাদের মোবাইল অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন, অন্যদিকে প্রতিষ্ঠানের জন্য ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় কর্মীদের সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী হয়েছে।

বর্তমানে দেশজুড়ে ১১ শতাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি এ বিষয়ে চুক্তিতে সই করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং কোয়ালিটি ফিডসের গ্রুপ করপোরেট অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর মো. সাফির রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কোয়ালিটি ফিডসের ফাইন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিরেক্টর মো. বশির রহমান, বিকাশের হেড অব গভর্নমেন্ট প্রজেক্ট অ্যান্ড সেলস মাসরুর চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।