২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভিসা কার্ড থেকে নগদ অ্যাড মানি করলেই ৫০০ টাকা বোনাস

প্রতি লেনদেনের জন্য একজন গ্রাহক একবারই এই বোনাস পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2024, 05:30 PM

Updated : 04 Mar 2024, 05:30 PM

ভিসা কার্ড থেকে নগদ-এ অ্যাড মানি করলে ৫০০ টাকা পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ পাবেন গ্রাহকেরা।

সোমবার নগদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি লেনদেনের জন্য একজন গ্রাহক একবারই এই বোনাস পাবেন।

অফারটি পেতে একজন গ্রাহককে নগদ অ্যাপে গিয়ে ‘অ্যাড মানি’ অপশনে যেতে হবে। তারপর ‘কার্ড টু নগদ’ অপশনে গিয়ে ভিসা কার্ড অপশনটি নির্বাচন করে তারা প্রয়োজনীয় টাকা নগদে আনতে পারবেন। এই অ্যাড মানির বোনাস পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে পাওয়া যাবে।

১ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ পর্যন্ত। অ্যাকটিভ এবং ফুল প্রোফাইলে থাকা নগদ অ্যাকাউন্ট থেকে এই অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এই ক্যাম্পেইনের বিষয়ে নগদ লিমিটেডের ডিএমডি ও সিসিও সিহাব উদ্দীন চৌধুরী বলেন, “বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে নগদ কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবে আরো বেশি মানুষকে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সেবায় যুক্ত করতে চেষ্টা করে যাচ্ছে নগদ।

“আমরা মানুষের ডিজিটাল লাইফস্টাইলকে আরো সহজলভ্য করতে বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছি, যার অংশ হিসেবে আমরা ভিসা কার্ড থেকে নগদ-এ অ্যাড মানি করলে ক্যাশ-বোনাস অফার নিয়ে এসেছি।”