২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ উপলক্ষে মিনিস্টার টিভিতে ছাড়

ক্রেতাদের বিনামূল্যে জাতীয় দলের জার্সিও দিচ্ছে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 09:16 PM

Updated : 12 Oct 2023, 09:16 PM

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চাহিদা বাড়ায় এলইডি টেলিভিশনে ৩০ শতাংশ ছাড় দিচ্ছে মিনিস্টার-মাইওয়ান।

মূল্যছাড়ের পাশাপাশি ক্রেতাদের জন্য বিনামূল্যে জাতীয় দলের জার্সিও দিচ্ছে কোম্পানিটি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১ অক্টোবর শুরু এ অফার চলবে বছরের শেষ পর্যন্ত। মিনিস্টারের যে কোনো বিক্রয়কেন্দ্রেই গ্রাহকরা এ অফার পাবেন।

এছাড়া ৩৯ হাজার ৯০০ টাকায় ৫০ ইঞ্চির ভয়েস কন্ট্রোল স্মার্ট এলইডি টিভি পাওয়া যাবে মিনিস্টার বিক্রয় কেন্দ্রে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৫ ও ৫৮ ইঞ্চি ভয়েস কন্ট্রোল টেলিভিশনও অর্ধেক দামে পাচ্ছেন ক্রেতারা।

মিনিস্টারের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কে এম জি কিবরিয়া বলেন, বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশিদের মধ্যে শুরু হয়েছে ক্রিকেট উন্মাদনা। এসব কারণে এতসব অফার আনা হয়েছে।

তিনি বলেন, "গ্রাহকের সন্তুষ্টিই আমাদের অর্জন। ব্যবসায়ের পাশাপাশি আমরা পণ্যের মাধ্যমে মানুষের সেবা করতেই কাজ করে যাচ্ছি। আশা করছি এবারের বিশ্বকাপ মিনিস্টারের টেলিভিশনেই উপভোগ করবে ক্রিকেটপ্রেমীরা।"