২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেটেন্ট বিল পাস

কোনো কিছু পেটেন্ট করার ২০ বছর পর তা জনগণের সম্পদ হয়ে যাবে।

পেটেন্ট বিল পাস

সংসদ অধিবেশন কক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2023, 11:16 PM

Updated : 31 Oct 2023, 12:02 AM

পেটেন্ট মালিকের স্বত্ব ২০ বছরের জন্য সংরক্ষিত রাখার বিধান বলবৎ রেখে ‘বাংলাদেশ পেটেন্ট বিল-২০২৩’ সংসদে পাস হয়েছে।

তার মানে পেটেন্টধারী ব্যক্তি ২০ বছরের জন্য স্বত্বের মালিক থাকবেন, এরপর তা ‘জনগণের’ সম্পদ হয়ে যাবে।

সোমবার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটির ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ রহিত করে নতুনভাবে আইনটি প্রণয়নের উদ্দেশ্যে বিলটি আনা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিল পাস

গভর্নমেন্ট এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অর্ডিনেন্স, ১৯৬১ রহিত করে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন, ২০২৩’ শীর্ষক বিল পাস হয়েছে।

সোমবার শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলটির ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

বিলটির বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্পখাত ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ, পরামর্শ সেবা ও গবেষণা কার্যক্রমের উপর জোর দেওয়া হয়েছে।