০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

হস্তান্তর হল ইকুইটি প্লাটিনাম সেন্টার

ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড নির্মিত ভবনটি সম্পূর্ণ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে পরিকল্পিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 09:14 PM

Updated : 08 Nov 2026, 09:14 PM

চট্টগ্রামের মুরাদপুরে সিডিএ অ্যাভিনিউতে আধুনিক স্থাপত্যশৈলী ও সমন্বিত বাণিজ্যিক সুবিধায় নির্মিত ১০ তলা ভবন ‘ইকুইটি প্লাটিনাম সেন্টার’ হস্তান্তর হয়েছে।

রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বল হয়, ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড নির্মিত ভবনটি সম্পূর্ণ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে পরিকল্পিত। ভবনটির আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠান গত ৫ নভেম্বর শেষ হয়েছে।

ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড বলছে, দীর্ঘ ২৭ বছর ধরে আস্থা, গুণগত মান ও পেশাদারিত্বের সঙ্গে আবাসন ও বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নে কাজ করছে তারা। গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী প্রকল্প উপহার দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

ভবনটির অন্যতম আকর্ষণ সম্পূর্ণ গ্লাস ফ্যাসাড ডিজাইন। এখানে রয়েছে দুটি অত্যাধুনিক লিফট, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক্যাল মিটারিং সিস্টেম, জরুরি বিদ্যুৎ সহায়তা, সিসিটিভি নজরদারি, আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও সেমি-বেইজমেন্ট পার্কিং।

পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণে রয়েছে প্রয়োজনীয় কারিগরি সহায়তা। বিদ্যুৎ সংরক্ষণ সচেতনতার অংশ হিসেবে নকশার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে সোলার প্যানেল সিস্টেম।

বর্তমানে ইকুইটি প্লাটিনাম সেন্টারে স্বল্পসংখ্যক স্পেস ভাড়ার সুযোগ রয়েছে। আগ্রহী প্রতিষ্ঠান বা ব্যক্তিরা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন ০১৮৩৩১০৫৮৮৫ নম্বরে।

ভবন হস্তান্তর অনুষ্ঠানে ভূমির মালিক ও বাণিজ্যিক ভবন মালিক সমিতির সভাপতি তফাজ্জল হক, সমিতির সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিন, স্পেস মালিকবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।