২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুড পান্ডায় চলছে ‘গ্র্যান্ড ইফতার টেক অ্যাওয়ে ফেস্ট’

এতে অংশ নিয়েছে বেশ কয়েকটি নামি রেস্তোরাঁ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2023, 07:05 PM

Updated : 28 Mar 2023, 07:05 PM

রোজা উপলক্ষে ‘গ্র্যান্ড ইফতার টেক অ্যাওয়ে ফেস্ট’ ক্যাম্পেইনের আয়োজন করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা বাংলাদেশ।

গত রোববার বনানীর ডিএনসিসি ফুডকোর্ট এবং মঙ্গলবার ধানমণ্ডির সীমান্ত স্কয়ারে এ ক্যাম্পেইন শুরুর কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, ক্যাম্পেইনে ডিসেন্ট পেস্ট্রি শপ, জয়পুর সুইটস, বার-বি-কিউ টুনাইট, হাজি নান্না, তার্কা, ট্রি-স্টেট ইটারি ও ইফতারওয়ালার মতো বেশ কিছু রেস্তোরাঁ অংশ নিয়েছে।

বনানী ও ধানমণ্ডি বা আশপাশের এলাকার গ্রাহকরা এ উৎসবে অংশগ্রহণকারী রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য তাদের পছন্দের খাবার কিনতে পারবেন। গ্রাহকরা চাইলে বাসায় বসে ডেলিভারি নিতে পারবেন।

ইফতারের এ আয়োজন শুরু হয় দুপুর ২টায় এবং চলে রাত নয়টা পর্যন্ত।