ইসলামী ব্যাংকের নতুন এএমডি আলতাফ
এই কর্মকর্তা তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ২০০৪ সালে, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে।
পদোন্নতি পেয়ে ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. আলতাফ হুসাইন; যিনি এতদিন ব্যাংকটির যুগ্ম ব্যবস্থাপনা পরিচালকের (বিনিয়োগ) দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলতাফ হুসাইন ইসলামী ব্যাংকের
যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক হওয়ার আগে ব্যাংকের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট উইং, ঢাকা সেন্ট্রাল জোন, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন-২ এবং এসএমই ইনভেস্টমেন্ট ডিভিশন-২-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আলতাফ তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ২০০৪ সালে, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ব্যাংকে আসার আগে তিনি ব্র্যাক, মাইডাস, এসইডিএফ ও গ্রামীণ ফান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ দুই দশক ধরে কাজ করেছেন।
আলতাফ হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি নিয়েছিলেন।
প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে তিনি এফবিসিসিআই, বিবিটিএ, বিআইবিএম, এফএডি, এসইডিএফ, আইসিসিবি, আইএফসি, ডিসিসিআই, সিআরআইএসএলসহ দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা কর্তৃক আয়োজিত বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেন।
পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্ম নেওয়া এই ব্যাংক কর্মকর্তা ব্যাংকিং এবং অর্থনীতির উপর বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ সফর করেন।
