২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাতে পারবেন মালদ্বীপ প্রবাসীরা

‘বাংলা ই-রেমিট’ প্ল্যাটফর্ম উদ্বোধনের মাধ্যমে এ সেবা চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2022, 07:36 PM

Updated : 14 Dec 2022, 07:36 PM

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা কমার্শিয়াল ব্যাংক অব মালদ্বীপ থেকে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাতে পারবেন।

এ সেবা দিতে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ, কমার্শিয়াল ব্যাংক অব মালদ্বীপ ও বিকাশ সম্প্রতি চুক্তি করেছে বলে সংবাদি বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।

‘বাংলা ই-রেমিট’ প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে রোববার কমার্শিয়াল ব্যাংক অব সিলনের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এই সেবার উদ্বোধন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, এর মাধ্যমে এখন মালদ্বীপ প্রবাসীরা সহজে ও দ্রুত সময়ে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আব্দুর রউফ তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য দেন মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামির।

এসময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’র গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর সানাত মানাতুঙ্গা, কমার্শিয়াল ব্যাংক অব মালদ্বীপের ম্যানেজিং ডিরেক্টর ডিলান রাজাপাকসে, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিথ মিওয়ানাগে, বিকাশ লিমিটেডের সিইও কামাল কাদীর।