২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনের আয়োজনে ৩ দিনের শিল্পমেলা

কনভেনশন সিটি বসুন্ধরা হল-১ এ আগামী ১০ থেকে ১২ অগাস্ট পর্যন্ত এই মেলা চলবে।

ওয়ালটনের আয়োজনে ৩ দিনের শিল্পমেলা

তিন দিনের এটিএস এক্সপো আয়োজন করেছে ওয়ালটন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 06:11 PM

Updated : 05 Aug 2023, 06:11 PM

তিন দিনের শিল্পমেলা ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩’ আয়োজন করেছে ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন।

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল-১ এ আগামী ১০ থেকে ১২ অগাস্ট পর্যন্ত এই মেলা চলবে বলে শনিবার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এক্সপো কো-অর্ডিনেটর ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম নাসির উদ্দিন জানান, এই শিল্পমেলায় অংশ নিতে আগ্রহী শিল্পোদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের ওয়ালটনের ওয়েব পেইজে গিয়ে নিবন্ধন করতে হবে। এরমধ্যে দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশ নিতে নিবন্ধন করেছেন।

এক্সপো কমিটির চেয়ারম্যান ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর বলেন, এটিএস এক্সপো আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। মেলায় পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস ও ম্যাটেরিয়ালসভিত্তিক মোট ২১টি স্টল নির্মাণ করা হচ্ছে। ১১ অগাস্ট মেলায় ‘স্মার্ট বাংলাদেশ গঠনে দেশীয় শিল্পের ভূমিকা’ শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ওয়ালটনের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসে আন্তর্জাতিক মানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস ও সার্ভিসেস উৎপাদন করা হচ্ছে। এগুলোর অধিকাংশই প্রায় সকল প্রকার শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এটিএস এক্সপোর মাধ্যমে বৈশ্বিক বাজারে ওয়ালটনের শক্তিশালী অবস্থান তৈরির পথ আরো সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হুমায়ুন কবীর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটিএস এক্সপোতে টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস ও টেস্টিং ল্যাব- এই চারটি শ্রেণিতে পণ্য প্রদর্শন করা হবে।

এসব শ্রেণির মধ্যে রয়েছে- রেফ্রিজারেটর কম্পোনেন্টস, এয়ার কন্ডিশনার কম্পোনেন্টস, টেলিভিশন কম্পোনেন্টস, হোম অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কম্পোনেন্টস, লিফট কম্পোনেন্টস, ফাসেনার, মোল্ড অ্যান্ড ডাই, কাস্টিং কম্পোনেন্টস, কেমিক্যাল সলিউশনস, পিসিবি অ্যান্ড পিসিবিএ, টেস্টিং সলিউশনস।