২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহ ঋণে ইউসিবি গ্রাহকদের ‘আকর্ষণীয় সুবিধা’ দেবে অ্যাসেট ডেভেলপমেন্টস

ইউসিবি থেকে এক্সক্লুসিভ করপোরেট এক্সিকিউটিভ প্যাকেজ পাবেন অ্যাসেটের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 09:07 PM

Updated : 01 Feb 2023, 09:07 PM

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির গ্রাহকদের জন্য গৃহ ঋণে আকর্ষণীয় হার ও সুবিধা দেবে অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড। 

আর অ্যাসেট ডেভেলপমেন্টসের কর্মীরা ইউসিবি থেকে এক্সক্লুসিভ করপোরেট এক্সিকিউটিভ প্যাকেজ (পে-রোল ব্যাঙ্কিং সলিউশন) উপভোগ করবেন। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি ব্যাংক জানিয়েছে, এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে আলাদা দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। 

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট সেলিম আক্তার খান ঢাকায় ইউসিবি করপোরেট অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। 

ইউসিবির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানির সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন মোস্তফা তারেক, এসইভিপি ও রিটেইল বিজনেস বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের পক্ষে সিইও জনাব গোলাম রসুল, করপোরেট ফাইন্যান্স বিভাগের ডিরেক্টর মোহাম্মদ কামরুজ্জামান, এবং অ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের করপোরেট অ্যাফেয়ারসের ডিরেক্টর বাহাউদ্দিন মিয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।