২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী

তিন বিভাগে সেরা হয়েছেন তিনজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:27 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

সম্ভাবনাময় শিল্পখাত ‘কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার’ খাত নিয়ে প্রতিবেদন প্রকাশ করে লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) মিলনায়তনে পুরস্কার পাওয়া গণমাধ্যমকর্মীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

তিন বিভাগে সেরা হয়েছেন তিনজন। দৈনিক পত্রিকা বিভাগে শ্রেষ্ঠ প্রতিবেদক হয়েছেন দৈনিক সমকালের জসিম উদ্দিন বাদল, অনলাইন বিভাগে জাগো নিউজ ২৪ ডটকটম এর ডিএম নাজমুল হোসাইন এবং টেলিভিশনে আরটিভি এর প্রতিবেদক সেলিম মালিক সেরার পুরস্কার পেয়েছেন। 

অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, “বাজারে ভেজাল পণ্য রোধ এবং ভোক্তা স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। সাংবাদিকরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনে পণ্য নিয়ে অসঙ্গতি তুলে ধরলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দ্রুত ব্যবস্থা নেবে।”

চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, দেশীয় কোম্পানি রিমার্ক-হারল্যানের পণ্য এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। 

কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্প খাতের পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব স্কিনকেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে গণমাধ্যম কর্মীদের ফেলোশিপ দিয়েছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল জলিল ও ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, এএসবিএমইবি সাধারণ সম্পাদক জামাল উদ্দীন ও সাংবাদিক মনোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।