২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক চিলতে হাসি’র কমিটি গঠন

নতুন কমিটির সভাপতি হয়েছেন মোস্তাক আহমেদ ফরহাদ, সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2023, 02:57 PM

Updated : 10 Oct 2023, 02:57 PM

মানবিক সহযোগিতা সংগঠন ‘এক চিলতে হাসি’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সভাপতি হয়েছেন মোস্তাক আহমেদ ফরহাদ ও সাধারণ সম্পাদক হয়েছেন এস এম সাইফুল ইসলাম সেলিম।

ঢাকার মিরপুরে শনিবার বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

অনুষ্ঠানে ‘এক চিলতে হাসি’কে সহযোগিতার জন্য ব্যবসায়ী হিরা খান ও মোহাম্মদ আলী সুমনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

হিরা খান বলেন, “এ ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা যায়, যা খুবই আনন্দের বিষয়। আশা করি ভবিষ্যতে নতুন কমিটি আরও বেশি বেশি মানুষের সহযোগিতায় কাজ করবে।”