২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুডপান্ডার পান্ডাপিকে ম্যাডশেফ ও চিজ

ফুডপান্ডা অ্যাপ বা ওয়েবসাইটের পান্ডাপিক অপশনে গিয়ে সহজেই ম্যাডশেফ ও চিজ থেকে ক্লাসিক বিফ বার্গার, আচারি ফ্রাইড রাইস, পান্ডা ক্রিস্প, ক্লাসিক মার্ঘেরিটা, চিকেন আলফ্রেডো এবং ক্রিমি চিকেন অ্যান্ড সসেজের মতো জনপ্রিয় খাবার অর্ডার করতে পারবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 08:05 PM

Updated : 25 Aug 2023, 04:16 PM

রেস্তোরাঁ ব্র্যান্ড ম্যাডশেফ ও চিজকে পান্ডাপিক নামের একটি উদ্যোগে যুক্ত করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, সম্প্রতি বাংলাদেশে পান্ডাপিক অপশনটি চালু করেছে ফুডপান্ডা। পান্ডাপিকে যুক্ত দেশের জনপ্রিয় রেস্তোরাঁগুলো ফুডপান্ডা প্ল্যাটফর্মে খুঁজে পাবেন গ্রাহকরা।

ফুডপান্ডার অ্যাপে বা ওয়েবসাইটে পান্ডাপিকে যুক্ত রেস্তোরাঁয় একটি ব্যাজ প্রদর্শিত হয়। পান্ডাপিকের জন্য ফুডপান্ডা অ্যাপ বা ওয়েবসাইটে আলাদা একটি অপশন রয়েছে। যেখান থেকে গ্রাহকরা সহজেই পান্ডাপিকে যুক্ত রেস্তোরাঁ খুঁজে পাবেন।

ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, “একটি গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে ফুডপান্ডায় আমাদের মূল ভাবনা হচ্ছে, ব্যবহারকারীদের দ্রুত ও নির্বিঘ্নে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ খুঁজে নেওয়ার সুযোগ দেওয়া। এজন্য, ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে আমরা ধারাবাহিকভাবে পান্ডাপিকের মতো নতুন উদ্ভাবনী ফিচার চালু করছি।

“ফুডপান্ডা প্ল্যাটফর্মের এসব সুবিধা ব্যবহার করে গ্রাহকরা বিস্তৃত পরিসরে তাদের পছন্দের খাবার খুঁজে নেওয়ার সুযোগ পেয়ে থাকেন।”

ম্যাডশেফ এবং চিজ এর অন্যতম প্রতিষ্ঠাতা সোহরাব হোসাইন বলেন, “এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পৌঁছাতে পারব। আবার ফুডপান্ডার ডেলিভারি সেবার ওপর নির্ভর করে আমাদের সুস্বাদু খাবার যাতে গ্রাহকরা নির্বিঘ্নে উপভোগ করতে পারেন তা নিশ্চিত করতে পারব।”

পান্ডাপিক নামের এ উদ্যোগের ফলে গ্রাহকরা এখন ফুডপান্ডা অ্যাপ বা ওয়েবসাইটের পান্ডাপিক অপশনে গিয়ে সহজেই ম্যাডশেফ ও চিজ থেকে ক্লাসিক বিফ বার্গার, আচারি ফ্রাইড রাইস, পান্ডা ক্রিস্প, ক্লাসিক মার্ঘেরিটা, চিকেন আলফ্রেডো এবং ক্রিমি চিকেন অ্যান্ড সসেজের মতো জনপ্রিয় খাবার অর্ডার করতে পারবেন।

ম্যাডশেফ এবং চিজ ছাড়াও পান্ডাপিকে যুক্ত রয়েছে হলি বেকারি, টেকআউট এবং কুপার্স বেকারি।