০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি

বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এ শহরে শিক্ষার্থী ও তরুণদের পাশাপাশি পরিবারগুলোতেও খাবারের চাহিদা রয়েছে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 02:40 AM

Updated : 04 Nov 2026, 02:40 AM

রাজশাহীতে খাবার অর্ডারের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বাজার ও দৈনন্দিন কেনাকাটাকে একই অ্যাপে আনার উদ্যোগ নিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ফুডি।

ফুডি মার্ট ও ফুডি শপের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের অবস্থান অনুযায়ী স্থানীয় রেস্তোরাঁ, ডিম-দুধ-তেলের মত বাজারের পণ্য এবং নির্বাচিত দোকানের পার্সোনাল কেয়ার, উপহার, ফ্যাশন ও ইলেকট্রনিকস সামগ্রী দেখতে পারছেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এই শহরে শিক্ষার্থী ও তরুণদের পাশাপাশি পরিবারের ভিন্ন ভিন্ন খাবারের চাহিদাও রয়েছে। এ বৈচিত্র্য সামনে রেখে প্ল্যাটফর্মটি স্থানীয় রেস্তোরাঁগুলোকে অ্যাপে যুক্ত করছে, যা ছোট রেস্তোরাঁর জন্য নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করেছে।

সারা বছর নির্বাচিত রেস্তোরাঁয় ছাড়, বিনামূল্যে ডেলিভারি ও একটি কিনলে একটি ফ্রি অফার চলে। ফুডি মার্কেট নির্বাচিত পণ্যে সীমিত সময়ের ফ্ল্যাশ সেল থাকে। অফারের ধরন ও প্রযোজ্যতা পরিবর্তনশীল, তাই অর্ডারের আগে অ্যাপে বিস্তারিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে। সব দোকান ও পণ্য সব এলাকায় পাওয়া যাবে না।

রাইডাররা রেস্তোরাঁ, মার্ট ও দোকান থেকে পণ্য সংগ্রহ করে বাসা, হল বা কর্মস্থলে পৌঁছে দেন। অর্ডারের অবস্থা অ্যাপে জানা যায়। যেকোনো সমস্যায় গ্রাহকরা হটলাইন ১৬২৯৫ নম্বরে বা অ্যাপের মাধ্যমে সহায়তা নিতে পারেন।