১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দারাজ ৬.৬ বিগ ঈদ সেলে ফ্রি ডেলিভারি- সঞ্চয়ের সুবিধা

গ্রাহকরা নির্বাচিত বিক্রেতাদের কাছ থেকে সর্বনিম্ন ২৯৯ টাকার পণ্য ক্রয়ে ১০ লাখ নির্বাচিত পণ্যের উপর ফ্রি ডেলিভারির সুযোগ পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:25 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

অনলাইন মার্কেটপ্লেস দারাজ শুরু করতে যাচ্ছে ঈদ-উল-আযহা ক্যাম্পেইন ‘দারাজ ৬.৬ বিগ ঈদ সেল’। 

ক্যাম্পেইনটি ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত চলবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে সেলে ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় নানা অফার। 

‘ঈদে দারাজ মানেই সবার জন্য, সেরা দামে সেরা পণ্য’ এই স্লোগানের আওতায়, এই ক্যাম্পেইনে রয়েছে কিচেন ও ডাইনিং, ফ্যাশন, কুলিং ও হিটিং সামগ্রী, বারবিকিউ উপকরণ, কুরবানি উপকরণ, মুদি দ্রব্য, বিউটি প্রোডাক্টস, মোবাইল ফোন ও অন্যান্য ক্যাটাগরিতে বিশেষ অফার। 

৫ কোটি টাকা মূল্যমানের মেগা ভাউচার এবং ৭০ শতাংশ পর্যন্ত মেগা ডিসকাউন্টের মাধ্যমে ক্রেতারা উপভোগ করতে পারবেন দুর্দান্ত সঞ্চয় এবং অসাধারণ কেনাকাটার অভিজ্ঞতা। 

গ্রাহকরা নির্বাচিত বিক্রেতাদের কাছ থেকে সর্বনিম্ন ২৯৯ টাকার পণ্য ক্রয়ে ১০ লাখ নির্বাচিত পণ্যের উপর ফ্রি ডেলিভারির সুযোগ পাবেন। 

এই সুবিধা পাওয়ার জন্য তাদের শুধু দারাজ অ্যাপে ‘ফ্রি ডেলিভারি’ ব্যানারটি ক্লিক করে ভাউচার সংগ্রহ করতে হবে। এই ভাউচারগুলো ‘আগে আসলে, আগে পাবেন’ ভিত্তিতে পাওয়া যাবে এবং অতিরিক্ত সঞ্চয়ের জন্য অন্যান্য ছাড়ের সঙ্গে একত্রিত করা যাবে।

এ বছর দারাজ তার গ্রাহকদের অনলাইনে সর্বোত্তম মূল্য প্রদানের লক্ষ্যে ‘বেস্ট প্রাইস গ্যারান্টিড’ কর্মসূচি চালু করেছে। 

৬.৬ সেলে ৩২ হাজার পণ্যে ‘বেস্ট প্রাইস’ ট্যাগ থাকবে। যদি ক্রেতারা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে একই পণ্য এর চেয়ে কমে খুঁজে পান, তাহলে দারাজ মূল্যের পার্থক্যের ৫ গুণ (শুধু ৬.৬ ক্যাম্পেইনে) অর্থ ফেরত দেবে।