‘সেলিব্রেট লাভ গিভ অ্যাওয়ে’ ক্যাম্পেইনে বিজয়ীদের নাম ঘোষণা করল ফুডপান্ডা
বিজয়ীরা সঙ্গে একজনকে নিয়ে পাঁচ তারকা হোটেল ‘আমারি ঢাকা’য় বিনামূল্যে ডিনারের সুযোগ পাবেন।
‘সেলিব্রেট লাভ গিভ অ্যাওয়ে’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা বাংলাদেশ।
মঙ্গলবার ফুডপান্ডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ ক্যাম্পেইনে সারাদেশ থেকে ২৩ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছে, যেখান থেকে ৫০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
তারা সঙ্গে একজনকে নিয়ে পাঁচ তারকা হোটেল ‘আমারি ঢাকা’য় বিনামূল্যে ডিনারের সুযোগ পাবেন।
বিজয়ী ৫০ জন গ্রাহকের কাছে ফুডপান্ডার অন-ডিমান্ড ডেলিভারি সেবা পান্ডাগোর মাধ্যমে ডিনার কুপন পৌঁছে দেওয়া হয়েছে।
এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের ১ ফেব্রুয়ারি সর্বনিম্ন ৪৯৯ টাকার ১০টি অর্ডার করতে হয়েছে। এরপর তারা পায় ‘সেলিব্রেট লাভ’ ব্যাজ।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ফুডপান্ডা বাংলাদেশের হেড অব মার্কেটিং নিয়ামুল মুকিত আহমেদ বলেন, “ভালো খাবার প্রতিটি অনুষ্ঠানে অনন্য মাত্রা যোগ করে। কেননা এই বিশেষ দিনে পছন্দের মানুষের সাথে মনে রাখার মত কিছু সময় কাটানো যায়।
“আমরা আমাদের গ্রাহকদের জন্য বিশেষ স্মৃতি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের কমিউনিটির জন্য আরও দুর্দান্ত মুহূর্ত তৈরি করতে চাই।”
