১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জীবন বীমা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে জনপ্রশাসন সচিব

আরেক প্রজ্ঞাপনে করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. আসাদুল ইসলামের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।

জীবন বীমা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে জনপ্রশাসন সচিব
মো. মোখলেস উর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 08:58 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জীবন বীমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। 

আরেক প্রজ্ঞাপনে করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. আসাদুল ইসলামের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে।