২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা চালকের দলকে জমি বুঝিয়ে দিল নগদ

এটি নগদ ক্যাম্পেইনের চতুর্থ জমি হস্তান্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 07:45 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

মোবাইল আর্থিক সেবার কোম্পানি নগদের ক্যাম্পেইনে যোগ দিয়ে ঢাকায় জমি জিতে নিলেন সিএনজি চালিত অটোরিকশার চালক আকিজুল ইসলাম ও তার দল। 

সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টে এ জমি হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলায়মান বিজয়ী আকিজুলকে তার অটোরিকশাতে করেই প্রবাসী পল্লীতে নিয়ে আসেন। আর পথে মাস্ক পরে কৌশলে সেই সিএনজিতে ওঠেন সাকিব আল হাসান।

জমিতে এসে সাকিবকে চিনতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন চালক আকিজুল। আর জমি জেতার খবরে কান্নায় ভেঙে পড়েন তিনিসহ অন্য বিজয়ীরা। 

আকিজুল বলেন, “আল্লাহ আজকের দিনটা এইভাবে আমার নামে দিবে, আমি কখনো স্বপ্নও দেখি নাই। সাকিবের মতো বিখ্যাত মানুষকে সিএনজিতে তুলছি, এটাই তো বিশ্বাস করতে পারছি না। এখন জমিও জিতলাম। আমার নসিবে এসব ছিল, কোনোদিন ভাবতে পারিনি।”

এটি নগদ ক্যাম্পেইনের চতুর্থ জমি হস্তান্তর বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুরো ক্যাম্পেইনে মোট আটটি জমি বিজয়ী গ্রাহকদের উপহার দেবে নগদ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ক্যাম্পেইনে মাত্র তিন ধাপে ঢাকায় জমি জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এছাড়াও তালিকায় আছে শতাধিক মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, এসি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ ২০ কোটি টাকার পুরস্কার।