১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ফ্রেশ সিরামিকসের বিক্রয়কেন্দ্র

ময়মনসিংহ শহরের কে বি ইসমাইল রোডে ‘নান্দনিক টাইলস গ্যালারি’ নামে এই বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 05:46 PM

Updated : 26 Jun 2023, 05:46 PM

টাইলস ক্রেতাদের সুবিধার জন্য ময়মনসিংহে একটি বিক্রয়কেন্দ্র খুলেছে ফ্রেশ সিরামিকস।

শনিবার জেলার কে বি ইসমাইল রোডে (ছোট কালীবাড়ি) ‘নান্দনিক টাইলস গ্যালারি’ নামে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

এক বিজ্ঞপ্তিতে ‘ফ্রেশ সিরামিকস’ জানিয়েছে, ২০৫০ বর্গফুট আয়তনের এই ‘শো রুমে’ তাদের কোম্পানির সব আকৃতি ও নকশার টাইল পাওয়া যাবে।

এ বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন ‘ফ্রেশ সিরামিকস’ এর প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম জিয়াউল ইসলাম।

এছাড়া কোম্পানির ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) ইফতেখার আলম, ব্র্যান্ড ম্যানেজার শাহজাদা ইয়াসির আরাফাত শুভ, ডেপুটি ম্যানেজার (সেলস) মোহাম্মাদ সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ (সেলস) মাসুদ রানা, ‘নান্দনিক টাইলস গ্যালারি’ এর স্বত্বাধিকারী সুমন ঘোষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।