২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটনের গোলাম মুর্শেদ

ওয়ালটনের সিএমও মোহাম্মদ ফিরোজ আলমও পেয়েছেন আরেকটি পুরস্কার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 10:18 PM

Updated : 06 Nov 2022, 10:18 PM

করপোরেটে অবদান রাখায় ‘ইমার্জিং সিইও অফ দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ।

ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের ‘ইমার্জিং সিইও অফ দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এই পুরস্কার পান তিনি।

তার হাতে বছরের সেরা উদীয়মান সিইও’র পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আব্দুল মোমেন।

একই অনুষ্ঠানে ‘চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অফ দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার পান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিএমও মোহাম্মদ ফিরোজ আলম।

তার হাতে বর্ষসেরা সিএমও’র পুরস্কারের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ম্যানিলার লিডারশিপ ট্রেইনার বাইওসিলিয়ন এসপিসি-এর চিফ পিপল অফিসার বেথ ম্যাকডোনাল্ডস।

‘ইমার্জিং সিইও অফ দ্য ইয়ার’ স্বীকৃতি দেয়ায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানিয়ে ওয়ালটনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ বলেন, “এ স্বীকৃতি আমাদের আগামী দিনগুলোতে উৎসাহ জোগাবে।”