লালমনিরহাটে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এই শাখার উদ্বোধন করেন
লালমনিরহাটের কালীগঞ্জে এনআরবিসি ব্যাংক লিমিটেডের ৯৪তম শাখা চালু হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন।
এনআরবিসি ব্যাংকের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান নুরুল হাবীবের সভাপতিত্বে এই শাখা উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো. রাকিবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম গোলাম রসুল, করিম উদ্দিন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ, এনআরবিসি ব্যাংকের রংপুর শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সৈয়দ সিরাজুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এরইমধ্যে দেশের সহস্রাধিক স্থানে ব্যাংকিং সেবা দেওয়ার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।
