২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে, তবে কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 05:16 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৬ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ১৯৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৮১ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৬৪৩ পয়েন্ট।

সিএসইতে লেনদেন কমেছে ২ কোটি টাকা, হাতবদল হয়েছে ১৭ কোটি টাকার শেয়ার।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ২০৬টির দাম বেড়েছে; কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৩টি কোম্পানির শেয়ারের দাম।