সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচকে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৫ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৬৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭৫ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৭৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ৫৮ পয়েন্ট।
এ বাজারে লেনদেন বেড়েছে ৪৭ কেটি টাকা; হাতবদল হয়েছে ৬২ কোটি টাকার শেয়ার।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ২২৮টির দাম বেড়েছে; কমেছে ৫২টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি কোম্পানির শেয়ারের দাম।
