২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস পুরস্কার পেল ওয়ালটন

ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসের ‘সেরা ব্র্যান্ডের’ পুরস্কার পেয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 11:17 AM

Updated : 25 Apr 2022, 04:31 PM

ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির জানান, গত ৩১ জুলাই সিঙ্গাপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ালটনকে এ পুরস্কার দেয়া হয়।

লিঙ্কড ইনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিপণন পরিচালক ভার্জিনিয়া শর্মা ও বার্কেডিয়ার ভারত প্রধান নেড মুডি ওই অনুষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক হুমায়ুন ও উপ পরিচালক ফিরোজ আলমের হাতে এই পুরস্কার তুলে দেন।

ফিরোজ আলম জানান, এই পুরস্কারের ক্ষেত্রে ওয়ালটনের আইএসও স্ট্যান্ডার্ড, সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, দ্রুত বাজার সম্প্রসারণ, পণ্য রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি ও ভোক্তা সন্তুষ্টির মতো বিষয়গুলো বিবেচনা করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, "এই পুরস্কার আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল। পণ্যের উচ্চমানের পাশাপাশি বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণ ও ভোক্তার আস্থা সুদৃঢ় করাই আমাদের লক্ষ্য।”

গত বছর নকিয়া এই পুরস্কার পেয়েছিল। এছাড়া বিভিন্ন সময়ে হোন্ডা, টয়োটা, এলজি ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠান এ পুরস্কার পায়।