নানদো’সের খাবারে বাংলালিংক গ্রাহকদের জন্য ছাড়
বছরজুড়ে নানদো’সের খাবারে ১২ শতাংশ ছাড় পাবেন বাংলালিংক ব্যবহারকারীরা।
শনিবার গুলশানে নানদো’সের সঙ্গে বাংলালিংকের একটি এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ মে থেকে বাংলালিংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমজিএইচ রেষ্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের অ্যাসোসিয়েট ডিরেক্টর মোহিত-উল-বারি, ব্র্যান্ড ম্যানেজার কামরান বিন খালেদ, সিনিয়র এক্সিকিউটিভ নাহিন আহমেদ জিসুন এবং বাংলালিংকের ডিরেক্টর (মার্কেটিং) সোলায়মান আলম, হেড অফ ম্যাস মার্কেট অ্যান্ড লয়েল্টি এন্ড পার্টনারশীপ, মার্কেটিং মাহবুবুল আলম; লয়েল্টি এন্ড পার্টনারশীপ ডেপুটি ম্যানেজার, মার্কেটিং শামসুল আরিফ খান এবং লয়েল্টি এন্ড পার্টনারশীপ অ্যাসিসটেন্ট ম্যানেজার, মার্কেটিং আহমেদ তুহিন রেজা ও বাংলালিংক এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
