২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের লোকসভা নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমার ছুটির কারণে বেনাপোল স্থল বন্দরে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 04:07 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, সোমবার ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন এবং মঙ্গলবার বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি। তাই এ দুটিন আমদানি-রপ্তারি বন্ধ থাকছে।

তবে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এছাড়া এ দুদিন বেনাপোল-পেট্রাপোল সীমান্তপথে পাসপোর্ট যাত্রীদের চলাচলও স্বাভাবিক থাকার কথা জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি জাহাঙ্গীর আলম।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোকসভা নির্বাচনে ভোট দেয়ার জন্য আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় যাওয়ায় সোমবার এ পথে কোনো আমদানি-রপ্তানি হবে না।

মঙ্গলবার বৌদ্ধ পূর্ণিমায় দু্দেশেই সরকারি ছুটি থাকায় ওইদিনও বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপারে ফেরত যেতে কোন বাধা নেই।

বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চলবে বলে তিনি জানান।