২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: পাঁচ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের অপরাধে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী ও ভাওয়াল মির্জাপুর এলাকার পাঁচটি ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 06:06 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বৃহস্পতিবার ঢাকায় ইটভাটাগুলোর মালিক-প্রতিনিধিদের শুনানি নিয়ে এ অর্থদণ্ড দেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবেশ ছাড়পত্র ছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ইটভাটা চালানোর অপরাধে মোল্লা ব্রিকস-১, হৃদয় ব্রিকস, বাঘিয়া ন্যাশনাল ব্রিকসকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া আদর্শ ব্রিকস ও মোল্লা ব্রিকস-২ কে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

হাফিজুর রহমান বলেন, শুনানিতে ইটভাটার মালিক-প্রতিনিধিরা আগামী ৬ মাসের মধ্যে ভাটাগুলো সিটি কর্পোরেশন এলাকা থেকে সরিয়ে নেয়ার অঙ্গীকার করেন।