২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সমস্যায় বেনাপোল দিয়ে আমদানি বন্ধ 

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় রোববার বিকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 08:00 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

রোববার বিকাল ৩টা থেকে নয়া দিল্লির সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার দুপুর পর্যন্ত তা চালু হয়নি।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম কম্পিউটারের সাহায্যে করা হয়ে থাকে। কিন্তু ইন্টারনেট ব্যবস্থা কাজ না করায় কোন পণ্য পাঠানো যাচ্ছে না। 

এদিকে রপ্তানি পণ্য নিয়ে বাংলাদেশি দুই শতাধিক ট্রাক পণ্য খালাসের অপেক্ষায় পেট্রাপোল বন্দরে আটকা পড়েছে বলেও কার্ত্তিক চক্রবর্তী জানান।

ভারত থেকে কোনো ট্রাক পণ্য নিয়ে বেনাপোলে আসছে না বলে জানান বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুল হাসান।

বেনাপোল স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে পণ্য আমদানি সাময়িক বন্ধ থাকলেও বন্দরে পণ্য ওঠানামাসহ অন্যান্য সকল কাজ চলছে।

ইন্টারনেট ব্যবস্থা কখন চালু হবে তা জানাতে পারেননি বন্দর কর্মকর্তা মনিরুজ্জামান।