সাত দিনে দাবি না মানলে তেলের পাম্পে ধর্মঘট
জ্বালানি তেলের কমিশন বাড়ানোসহ আট দফা দাবি পূরণে সরকারকে আবারো এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা।
তিনি বলেন, ডিজেলে কমিশন বাড়িয়ে ৩ দশমিক ৪ শতাংশ এবং পেট্রোল ও অকটেনে ৪ শতাংশ করার জন্য গত ৬ জানুয়ারি তারা সরকারকে এক সপ্তাহ সময় দিলেও তাতে সাড়া মেলেনি। তাই দাবি পূরণে পরিষদ সরকারকে আরো এক সপ্তহ সময় দিচ্ছে।
“এর মধ্যেও দাবি পূরণ না হলে ২০ জানুয়ারি থেকে আমরা লাগাতার ধর্মঘটে যেতে বাধ্য হব।”
ধর্মঘট হলে সারাদেশে প্রায় ৯ হাজার পেট্রোল পাম্প ও ট্যাংক লরির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে পরিষদের নেতারা জানান।
সরকার গত ৩ জানুয়ারি রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। ওই রাতেই বিতরণ কোম্পানিগুলোর কমিশন ৩ থেকে ৫ পয়সা পর্যন্ত বাড়ানো হয়।
নাজমুল হকের দাবি, কমিশন বাড়ানোর পরও তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি লরি (৯ হাজার লিটার)ডিজেলে তাদের বাড়তি ৬৩ হাজার টাকা খরচ হচ্ছে। একই কথা পেট্রোলও অকটেনের ক্ষেত্রেও।
বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি করে পাম্প মালিকরা ২ দশমিক ৪৫ শতাংশ, পেট্রোলে ৩ দশমিক ২৭ শতাংশ এবং অকটেনে ৩ দশমিক ৩০ শতাংশ হারে কমিশন পান বলে জানান তিনি।
অবশ্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, দাবি দাওয়ার বিষয়ে তাদেরকে অবহিত না করেই আন্দোলনে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।
বিপিসির তথ্য অনুযায়ী, গত ২২ বছরে তেল কোম্পানিগুলোর তুলনায় পরিবেশকদের কমিশন প্রায় ১০ গুণ বাড়ানো হয়েছে। ১৯৯০ সালে সরকারি তিনটি তেল বিপণন কোম্পানি ও পরিবেশকদের কমিশন ছিল প্রায় সমান।
বিপিসির চেয়ারম্যান ইউনুসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদিও তেলের মূল্য বাড়ার সঙ্গে ডিলারদের কমিশন বাড়ানোর সরাসরি কোনো সম্পর্ক নেই। তারপরও তাদের দাবি-দাওয়া থাকলে তা আমাদের জানাতে পারে। আমরা বিবেচনা করব।”
এর আগে গত বছর এপ্রিলেও কমিশন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে সরকারের আশ্বাস পেয়ে পরে তা প্রত্যাহার করা হয়।
