২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে ধর্মঘটের কারণে মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমাদানি রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

দিনাজপুর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গে ধর্মঘটের কারণে মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমাদানি রপ্তানি বন্ধ রয়েছে। সকাল থেকে ভারতের কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে আসেনি এবং বাংলাদেশ থেকে কোনো ট্রাক পণ্য নিয়ে ভারতে যায়নি বলে জানান হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি নুরুল ফেরদৌস। তিনি জানান, পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করলেও ধর্মঘটের কারণে তাদের যাত্রাপথে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে পশ্চিমবঙ্গের বিরোধীদল সিপিআই (এম) মঙ্গলবার সকাল-সন্ধ্যা এই ধর্মঘটের ডাক দেয়। হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এস এম হায়দার জানান, পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া না করলেও বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিকভাবে চলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭০৩ ঘ.